1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কে,কে, ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের আধুনিক স্থাপত্যের নিদর্শন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কে,কে, ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের আধুনিক স্থাপত্যের নিদর্শন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩২৯ বার

শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কে,কে, ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের, কলেজ শাখায় মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক নবনির্মিত নান্দনিক ও আধুনিক স্থাপত্যের নিদর্শন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের এমডি শিক্ষাবন্ধু আবদুল কাদির মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তান ছাত্র নরসিংদী পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ আমির হোসেন ও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী।

আমন্থ্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। আরোও উপস্থিত ছিলেন সাবেক গর্ভনিংবডির সদস্য বৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর সাবেক সভাপতি ফারজানা নজরুল।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূঞা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net