ঢাকা   ০২:৪১:৫২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীপুরে প্রিন্টিং কারখানা আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর(, গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় একটি প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টা খানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (৬ই ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে বারতোপা প্রিন্টার্স লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া।

তিনি জানান, বারতোপা প্রিন্টার্স লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে বিকেল চারটার কিছু সময় আগে আগুনের সূত্রপাত হয়। প্রায় ঘন্টা খানেকের চেস্টায় ৫টায় ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি