1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিআইপি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধিত করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সিআইপি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধিত করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৯১ বার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি রেমিটেন্স যোদ্ধা সিআইপি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধিত করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এ সংর্বধনা দেওয়া হয়। স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।

এ সময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সিআইপি ইয়াছিন চৌধুরী রাউজানের সম্পদ। প্রবাসে বাংলাদেশীদের জন্য তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি রাউজানের সাংসদের নিদের্শনায় উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। সংবর্ধিত অতিথি সিআইপি ইয়াছিন চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য ও জম্মভূমির জন্য কিছু করতে পারলে আমি আনন্দিত হই। নিজের দায়িত্ববোধের অংশ হিসাবে মানুষের কল্যাণে কাজ করাই ধর্ম। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আমাকে মানবিকতা শিখিয়েছেন। তিনি রাউজানকে নিজের মনের মত করে পিংক, গ্রীণ ও ক্লিন রাউজান করেছেন। উনার দেখানো স্বপ্ন বাস্তবায়নে রাউজানে কাজ করতে চাই। তিনি রাউজান পৌরসভার মেয়র এর অপচনশীল বর্জ্য কেনার মাধ্যামে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার জন্য ধন্যবাদ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি ইয়াছিন চৌধুরীকে জাতীয় পতকা উপহার প্রদান করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net