1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্টার অ্যাওয়ার্ড পেলেন সুমন চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

স্টার অ্যাওয়ার্ড পেলেন সুমন চৌধুরী

বিনোদন প্রতিবেদক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৬০ বার

বিনোদন সাংবাদিকতায় ভূমিকা রাখায় ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন সুমন চৌধুরী। ২৮ মার্চ সোমবার যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থবারের মতো ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নিত্য, উপস্থাপনা সহ মিডিয়ার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুমন চৌধুরী বলেন, যে কোন স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রানিত আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ। ফ্রেন্ড ভিউ মিডিয়া ইভেন্ট এর সভাপতি রবি চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ পটুয়াখালী ২ আসনের এমপি আ স ম ফিরোজ, ঘমুনা গ্রুপের ডিরেক্টর আলমগীর আলম। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, ইভান শাহারিয়ার সোহাগ,সাবরিনা পড়শী, ও পান্থ আফজাল সহ আরো অনেকে। সুমন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (পাশ) করেছেন।

২০০৭ সাল থেকে বিনোদন সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে বাংলাদেশ কন্ঠের চিফ রিপোর্টার হিসেবে কাজ করছেন তিনি। সুমন চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি,বাচসাস, বাংলাদেশ ফিল্ম ক্লাব ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সদস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net