1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীর উপর নির্মিত মদুনাঘাট ব্রীজ ঝুঁকিপুর্ণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

হালদা নদীর উপর নির্মিত মদুনাঘাট ব্রীজ ঝুঁকিপুর্ণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫৬০ বার

দীর্ঘ ১৭ বছর পরে চট্টগ্রাম কাপ্তাই মহা সড়কের রাউজান ও হাটহাজারী মদুনাঘাট বাজার সীমনায় হালদা নদীর উপর নির্মিত সেতু ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, মদুনাঘাট ব্রিজটি নির্মাণের পর থেকে যানবাহন চলাচল করলে ব্রীজটি কাঁপতে শুরু করে।সরোজমিন পরিদর্শন কালে দেখা গেছে, ব্রিজের দুই পাশে নির্মাণ করা ফুটপাতের মধ্যে ফাটল দেখা দিয়েছে।এছাড়া ব্রিজের গোড়ালী রক্ষায় পাথরের বাধ ও ফাটল সৃষ্টি হয়েছে। মদুনাঘাট ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই উপজেলার হাজার হাজার মানুষ যানবাহনে করে চলাচল করে থাকেন। রয়েছে রাউজান অংশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাপ্তাই অংশে সুইডিশ টেকনিক্যাল কলেজ।২০০৭ সালে ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। স্থানীয়রা মনে করছেন হালদা নদীর উপর নির্মিত ব্রিজটির নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রিজের গোড়ালী রক্ষায় পাথরের দেওয়া বাধের মধ্যে ফাটল ধরে।

এছাড়া ব্রিজের নির্মান কাজের অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন এলাকার লোকজন। জানা যায়, বিএনপি জামাত সরকারের শাসন আমলে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের হালদা নদীর উপর মদুনাঘাট বীজ নির্মান কাজটি করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এটকো ফারিসা ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ব্রীজের নির্মাণ কাজটি সম্পন্ন করেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে কাছে জানতে চাইলে তিনি বলেন, মদনাঘাট ব্রিজের পাশে ফুটপাতে লোকজন চলাচলের স্থানে কয়েকটি স্লাব ভেঙ্গে গেছে। আমরা তা সাথে সাথে মেরামত করে দিয়েছি। ব্রিজটি নির্মান কাজ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিজটি যখন নির্মিত হয় তখন আমি দায়িত্বে ছিলাম না। তাই আমি ব্রিজের নির্মান কাজ সর্ম্পকে কিছু বলতে পারবোনা ব্রিজের দু’পাশে পথচারী-চলাচলকারী ফুটপাত দিয়ে চলাচলকারী ব্যবসায়ী শাহ আলম, মৎস্য ব্যবসায়ী স্বপন জলদাশ জানান, ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করার সময়ে ব্রিজটি ঝাঁকুনি দিলে ভয় লাগে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ করার দাবিও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net