ঢাকা   ০৯:২৪:০৫ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইপিজেড এলাকায় চায়না গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু’র সঞ্চালনায় অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আ.লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিয়া আবদুর রহিম, হাজী মতিউর রহমান মতিন, হাজী আবু সাদেক ভূইয়া, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভির আহম্মেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

ইফতার মাহফিলে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীগন, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতিতে চায়না গার্ডেন রেষ্টুরেন্ট এক মিলন মেলার সাক্ষী হয়ে রইলো।

প্রধান অতিথির বক্তব্যে আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক,এত সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ আপনাদেরকে, তবে কিছু দিন যাবত দেখছি আপনাদের মধ্যে গ্রুপিং চলছে। এটা অনেক খারাপ। আপনাদের নিজেদের ঝামেলার জন্য আমরা যাঁরা রাজনৈতিক নেতা আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়।আপনারা এক পক্ষ আমাদের দাওয়াত করেন আরেক পক্ষ আসতে না করেন এতে আমরা বিব্রত বোধ করি। তাই আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে নিজেদের মধ্যে ঝামেলা না করে সবাই এক হয়ে কাজ করেন এতে সবার মঙ্গল হবে।

অনুস্ঠানে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা যারা ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সহসভাপতি নিজাম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মনির হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসিম খান, সিনিয়র সদস্য আলমগীর হোসেন নীরব, রিপন মিয়া,মোহাম্মদ আলী সিমান্ত, নেছার উদ্দিন খান, খোরশেদ আলম,মোঃ জসিম উদ্দিন বিজয়,সিমান্ত, খোরশেদ আলম, আতিয়ার রহমান, খোরশেদ আলম (২) আসাদুজ্জামান লিটন মিয়া, বাবুল হোসেন, সিয়াম ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি