1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর ইউনিয়ন আ' লীগের উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া 

ইসলামপুর ইউনিয়ন আ’ লীগের উদ্যোগে ইফতার মাহফিল

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার নাপিতখালী বটতলি চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানের বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনসাধারণের দল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশ-জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতি বছরের মতো এবারো আপনাদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদুল আজিম দাদা, ওসমান গণি, আলী আকবর সওদাগর, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি সাবেক মেম্বার ছৈয়দ আলম, হাজী ছৈয়দ আলম, ইউছুপ আলী,
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর মেম্বার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির আহমদ,সাধারণ সম্পাদক রেজাউল করিম, ২নং ওয়ার্ড সভাপতি এম মনজুর আলম, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমির সোলতান, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ড সভাপতি ইউছুপ আলী ভান্ডারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ৭ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস রানা মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শফি কোম্পানি, সাধারণ সম্পাদক মো. শাহ জাহান, ঈদগাও উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায় আনম তানজিদ অনিক, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব এসএম আবুল কালাম, ইউনিয়ন কৃষক লাীগ সভাপতি আবুল বশর, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মেম্বার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস মাখনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ, বিভিন্ন পেশাজীবী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে নাপিত খালী জামে মসজিদের খতিব মৌলভী ফোরকান আহম্মেদ
মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net