1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর ওমান প্রবাসী নুরুল আজিমের লাশ ৭ দিন পর গ্রামের বাড়ীতে দাফন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

খুটাখালীর ওমান প্রবাসী নুরুল আজিমের লাশ ৭ দিন পর গ্রামের বাড়ীতে দাফন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৫৫ বার

রোজার ঈদের পর দেশে ফেরার কথা থাকলেও ঈদের মাত্র ১ সপ্তাহ আগেই দেশে ফিরেছে কফিন বন্দি লাশ।

দীর্ঘ প্রবাসী জীবনে পরিবারের সুখের আশায় দিনাতিপাত করে আসলেও সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী নুরুল আজিম (৩৫)।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০ টার সময় সাইকেলে চড়ে রাস্তা পারপার হতে গিয়ে গাড়ি দূর্ঘটনায় তিনি ওমানে মারা যান।

ওমান সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার লাশ ২৫ এপ্রিল সোমবার বিকেলে দেশে আনা হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

লাশের সঙ্গী বিদেশ ফেরত ছোট ভাই জসিম উদ্দীন দূর্ঘটনার বর্নানা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর বড় ভাই নুরুল আজিমের মৃত্যুতে তিনি সকলের নিকট দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেন।

নুরুল আজিম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামের মৃত ছৈয়দ আকবরের বড় পুত্র এবং ৩ কন্যা সন্তানের জনক।

তাঁর মৃত্যুর খবর এলাকায় চাউর হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ এক দশক ধরে প্রবাসে জীবন যাপন করে আসছিলেন। পরিবারের উপার্জনক্রম ব্যক্তি নুরুল আজিমের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে আহাজারি। তিনটি কন্যাসহ পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসী।

সোমবার বাদে আছর তাঁর নামাজে জানাযা দরগাহপাড়া জামে মসজিদ মাঠে আদায় শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net