1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী প্রবাসী ঐক্য পরিষদের উদ্দোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

খুটাখালী প্রবাসী ঐক্য পরিষদের উদ্দোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের প্রবাসী,দানশীল ব্যক্তিদের সহযোগিতায় খুটাখালী প্রবাসী ঐক্য পরিষদের উদ্দোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। খুটাখালী গ্রামের প্রবাসী ও ঐক্য পরিষদের সভাপতি তারেকুল ইসলাম, সাধারন সম্পাদক আমানুল হক আমানু ও পরিষদের উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। ৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে খুটাখালী বাজারস্থ হাজী মার্কেটস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার সামগ্রী তুলে দেন খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শফিউল আলম শফি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করে মানবিকতার পরিচয় বহন করেছে।

খুটাখালীর রেমিটেন্স যোদ্ধারা করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে রেখেছেন অপরিসীম ভূমিকা। এলাকার সামাজিক কর্মকান্ডে খুটাখালী প্রবাসী ঐক্য পরিষদ’র আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন। সেই সাথে তিনি পরিষদের সাথে সংশ্লিষ্ট প্রবাসীসহ সকল সদস্যদের সুস্থতা কামনা করেন। মোঃ কায়ছারের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে ৫নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন, ৯নং ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার, সাংবাদিক সেলিম উদ্দীন ও সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় খুটাখালী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা, কার্যকরি পরিষদের সদস্য, প্রবাসী ও এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net