ঢাকা   ০৮:২০:১৯ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

গাইবান্ধায় চরাঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল লাটশালা ও চরখোর্দা গ্রামে দুদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার হয়ে আজ বুধবার (২০ এপ্রিল) দিনব্যাপী বেক্সিমকো পাওয়ার কোম্পানী লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের আয়োজনে এই সেবা দেওয়া হয়। তিস্তা সোলার লিমিটেডের (বেক্সিমকো) সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কমাডো (অব.) মো. আরিফুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে লাটশালা ও চরখোর্দা গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের প্রায় সাড়ে ছয়শত রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রাজিবুল ইসলামের নেতৃত্বে ছয়জন চিকিৎসক দুদিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন তিস্তা সোলার লিমিটেডের (টিএসএল) ম্যানেজার মো. সাজিদ জাকির, সিনিয়র অ্যাক্সিকিউটিভ মো. জাকির হোসেন, অ্যাক্সিকিউটিভ মো. হারুন অর রশিদ, মো. সাজেদুল ইসলাম, মো. জাফির ও মো. মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে লাটশালা চরের মরিয়ম বেগম (৬২) বলেন, অনেকদিন থাকি শরীলোত বল-শক্তি পামনা বাবা। ট্যাকার অভাবোত ডাক্তারের কাছোতও যাবার পাম নাই। এত্তি আসি ট্যাকা ছাড়াই ডাক্তার দেখাবার প্যানো। তামরা আবার মোক ওষুধও দিলো। মোর খুব উপকার হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি