1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুলিবিদ্ধ চোখ নিয়েই শিশু তাসপিয়ার জানাজা পড়ালেন বাবা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

গুলিবিদ্ধ চোখ নিয়েই শিশু তাসপিয়ার জানাজা পড়ালেন বাবা।

রাসেল মাহম্মুদ অনন্ত বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৪) জানাজা পড়িয়েছেন তার বাবা মাওলানা আবু জাহের। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান সংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জাসহ নিহত শিশুর স্বজন ও এলাকার কয়েকশ লোকজন উপস্থিত ছিলেন।

নিহত শিশু তাসপিয়ার বাবা আবু জাহের বলেন, ‘মুহূর্তেই কী হয়ে গেলো নিজেও বলতে পারবো না। দোকান থেকে একটি জুস ও চিপস নিয়ে বের হচ্ছিলাম। এসময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী বাজারে আসে। পরে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্রুত তাসপিয়াকে নিয়ে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তাসপিয়া মাথায় আঘাত পায়। পরে দোকানি মামুনের সহযোগিতায় আমরা বাড়ির দিকে যাওয়ার পথে পেছন থেকে আরও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও আমি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। গুলিতে তাসপিয়ার মাথাসহ পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আজিম মির্জা নোয়াখালীর সংবাদ প্রতিনিধিকে বলেন, হাজীপুর সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে আমরা কেউ নিরাপদ নই। আমি যে বাড়ি থেকে বের হই আমারও কোনো নিরাপত্তা নেই। কিছুদিন আগে সন্ত্রাসী রিমনের ব্যাপারে পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি। গ্রামের একজন ছিঁচকে সন্ত্রাসীকে যদি পুলিশ-র্যাব শায়েস্তা করতে না পারে তাহলে জনগণ নিরাপত্তা পাবে কোথায়?’

বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে জমির মাটি কাটা নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া কুমিল্লায় মারা যায়।শিশু তাসপিয়া নিহত হওয়ার ঘটনায় তার চাচা হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা নম্বর ২৪। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net