1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে ইসলামী ব্যাংকে ইফতার মাহফিলে প্রফেসর মোজাহেদুল ইসলাম শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চন্দনাইশে ইসলামী ব্যাংকে ইফতার মাহফিলে প্রফেসর মোজাহেদুল ইসলাম শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার

চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ ও শরী’আহ কমিটির সদস্য প্রফেসর মো. মোজাহেদুল
ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে
যাচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড। রোজা রেখে ধর্মীয় রীতিনীতি অনুসরণ
করে জীবন গঠনের এ প্রক্রিয়াকে ধরে রাখতে আগামী মাস গুলোতে নফল
ইবাদতের মাধ্যমে নিজেকে তৈরি করার আহবান জানান। হালাল আয়ের নিশ্চয়তা ও
প্রত্যাশা ইসলামী ব্যাংকে রয়েছে। তাকওয়ার মাধ্যমে দেশ ও ব্যবসাকে এগিয়ে
নিয়ে যেতে হবে। সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকে প্রায় ৬ হাজার ইউনিট
রয়েছে। তৎমধ্যে ৩৮৪ টি ব্রাঞ্চে বিনিয়োগ করেছেন গ্রাহকরা।

ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংক অসহায়, ব্যবসায়ী, চিকিৎসা, শিক্ষা,
দুযোর্গ মুহুর্তে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসে। গত ২৬ এপ্রিল
ইসলামী ব্যাংক লিমিটেড চন্দনাইশ শাখার উদ্যোগে ইফতার মাহফিল শাখা
কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের এডিপি ও জোন প্রধান মিয়া মো.
বরকত উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ
অধ্যক্ষ ও শরী’আহ কমিটির সদস্য প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরমেয়র মাহবুবুল আলম খোকা,
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক
নুর মোহাম্মদ, কাউন্সিলর যথাক্রমে লোকমান হাকিম, মো. শাহেদ, খাঁনহাট
ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমীর মো. সাইফুল। অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, ব্যবসায়ী যথাক্রমে মো. হাকিম,
আবদুল মতিন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ
মোনাজাত পরিচালনা করেন মাও. নুরুল আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net