1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে এলডিপি’র ইফতার মাহফিলে অলি, নিরপেক্ষ ব্যক্তিদের ক্ষমতা দিয়ে মন্ত্রীসভা গঠন করে দেশের ক্ষমতা ছাড়ার আহবান জানান প্রধানমন্ত্রীকে। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চন্দনাইশে এলডিপি’র ইফতার মাহফিলে অলি, নিরপেক্ষ ব্যক্তিদের ক্ষমতা দিয়ে মন্ত্রীসভা গঠন করে দেশের ক্ষমতা ছাড়ার আহবান জানান প্রধানমন্ত্রীকে।

চন্দনাইশ(চট্টগ্রাম)সংবাদদাতাঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯৭ বার

লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.)
অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আপনারা বিগত ১২ বছর অনেক নির্যাতিত,
নিপিড়িত হয়েছেন, প্রতিনিয়ত হয়ে যাচ্ছেন। দেশ দুনীতিগ্রস্থ, দ্রব্যমূল্যের
উর্ধ্বগতি, আপনাদের জনজীবনে কোন শান্তি নেই। কোথাও আপনাদের যাওয়ার
জায়গা নেই। আল্লাহ ছাড় দেয়, কিন্ত কখনো ছেড়ে দেয় না। সাদ্দাম নিজের জন্য
বেহেশত তৈরি করেছিল, আল্লাহ তা ধুলিসাৎ করে দিয়েছেন, প্রতিশোধ নেবেন
না। মুনাজাত করে বর্তমান অবস্থান থেকে মুক্তি চান। সন্ত্রাস, অপরাধ, দুনীতি
যেন সমাজ থেকে চলে যায়। এখানে যেন সুশাসন, নিময়-শৃঙ্খলা প্রতিষ্টিত হয়।
তারা যেন নিজের ভোট নিজে দিয়ে প্রতিনিধি মনোনীত করতে পারে।

এক কথায় মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আজকে শ্রীলংকা ও
পাকিস্তানের অবস্থা দেখেছেন। এরকম ঘুমিয়ে থাকলে বাংলাদেশের অবস্থা কি হবে
দেখবেন। এখন যে বিপদ আসবে তা করোনা ভাইরাস থেকে ভয়াবহ, তার থেকে রক্ষা
পেতে হলে রাজনীতিবিদদের তওবা করতে হবে। দেশে ত্রিপল পিএইচডি পাবেন কিন্তু
তারা রাজনীতি ও দেশ পরিচালনায় অভিজ্ঞ নয়। যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, যারা
দেশের মানুষের সমস্যা বুঝতে অভিজ্ঞ। এ ধরণের ব্যক্তিদেরকে ক্ষমতা দিয়ে একটি
মন্ত্রীসভা গঠন করে দেশের ক্ষমতা ছাড়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
অন্যথায় কিভাবে আপনার শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।
দ্রব্যমূল্য উর্ধ্বগতির কথা বলতে গিয়ে তিনি বলেছেন, শুধু আমরা নয়, আ.লীগের
লোকেদেরও উচ্চ দামে জিনিস কিনতে হচ্ছে। কিন্তু যখন এই সরকারের পরিবর্তন
হবে, তাদের কি অবস্থা হবে তা চিন্তা করতে হবে।

আজ ১৪ এপ্রিল বিকালে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপি’র যৌথ
উদ্যোগে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশ সদরস্থ মহিলা কলেজ
মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা এলডিপি’র সভাপতি, সাবেক চেয়ারম্যান
মোতাহের মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লিবারেল
ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি
আহমদ বীর বিক্রম। কৌশলগত কারণে কোন নেতা-কর্মীকে বক্তব্য দিতে দেয়া
হয়নি। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার
আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এড.
কফিল উদ্দীন চৌধুরী, মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া শিমুল, এলডিপি
নেতা যথাক্রমে সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, আইনুল কবির, এড.
মাহবুবুল আলম, আকতার উদ্দীন, মহিদ্দীন, লিয়াকত আলী, মনজুর আহসান, জসীম
উদ্দীন হায়দার, আবদুল গণি, এনামুল হক, সাহেব মিয়া, আবদুল কাদের, মোসলেম
উদ্দীন খাঁন, গণতান্ত্রিক যুবদল নেতা সাইফুল ইসলাম খাঁন, আজহারুল ইসলাম,
নজরুল ইসলাম, মো. মহসিন চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net