1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌমুহনী বাজারের আগুন ছয় ঘন্টাপর নিয়ন্ত্রণে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চৌমুহনী বাজারের আগুন ছয় ঘন্টাপর নিয়ন্ত্রণে

নোয়াখালী প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৮৪ বার

ছয় ঘন্টা পর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। রাত সাড়ে বারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশনের মালিক মো. রিংকু (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এখন পর্যন্ত আগুনে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।শৃঙ্খলা,মালামাল সংরক্ষণের শেষ সময় পর্যন্ত ঘনটনাস্থলের চারপাশে মোতায়ন করা হয়েছে ২০০শত পুলিশ সদস্য। এছাড়া,ডিবি,গোয়েন্দা সংস্থা,ডিএসবি,ব্যাটালিয়ন সহ সাদা পোশাকে নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net