ঢাকা   ০৬:৩২:৩৩ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

তিতাসে সামাজিক সংগঠন ডিকেএসের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস)।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০জন এতিম ছাত্রদেরকে ঈদের নতুন পোশাক, শারীরিক প্রতিবন্ধী নজিরকে ব্যবসার জন্য ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে ২০০০ টাকা ও একশতাধিক অসহায় পরিবারের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা ও গৌরিপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পরিচালক শামসুল হুদা জানান, প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি