1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৫২ বার

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর টিকাটুলিতে অবস্থিত গ্র্যান্ড দরবার পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরি, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি মামুন ফরাজি, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিজেএফ এর সভাপতি সাহিদুল ইসলাম। সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি নাসরিন গীতি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাফরুল আলম।

এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জ, ই বুলবুল, আইন বিষয়ক সম্পাদক এড. রাফিজা বিনতে দুররানি, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক শামছুল হুদা, বিজেএফ এর সদস্য আতিকুর রহমান, মনসুর আহম্মেদ, অজয় সাহা, রুবেল হোসেন রুদ্র, শাহিন আলম, রিপন মিয়া, সৈয়দ আসফার প্রমুখ।

ইফতার পরবর্তী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কল্যাণ সম্পাদক জাফরুল আলম এবং একই সংগঠনের সদস্য মনসুর আহম্মেদ ডিএসইসির সদস্য নির্বাচিত হওয়ায় তাদের দু’জনকেও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net