1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২০২ পরিবারকে গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

মাগুরায় ২০২ পরিবারকে গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৭৮ বার

মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে ভূমিহীন ওগৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিক প্রেসব্রিফিং এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, সাংবাদিক রুপক আইচ,ইলিয়াস মিথুনসহ আরো অনেকে।

জেলা তথ্য অফিসার মোঃ রিজাউল করীমের সঞ্চালনায় এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন কবীর, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা -উল -জান্নাহ, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দপালসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান- দেশের অন্যান্য জেলার ন্যায় মাগুরা জেলায় এই কার্যক্রমের আওতায় মোট ২৬৮টি গৃহ নির্মান কাজ চলমান
রয়েছে। ২০২টি গৃহ নির্মান কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ৫২, শালিখাড ৬৭ মহম্মদপুরে ৪৩ এবং শ্রীপুর উপজেলা ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে।
আগামী ২৬ এপ্রিল প্রতিটি পরিবারকে স্ব স্ব উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তাদের নিকট প্রয়োজনীয় কাগজপত্রসহ চাবি হস্তান্তর করা হবে।
প্রেসব্রিফিং এ জেলা সদরসহ ৪ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net