1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদরাসার শিক্ষার্থীদের সাথে আবদুছ ছালাম বেগের ইফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

মাদরাসার শিক্ষার্থীদের সাথে আবদুছ ছালাম বেগের ইফতার

নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৬৩ বার

শতাধিক এতিম শিক্ষার্থী নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সদস্য আবদুছ ছালাম বেগ।

সোমবার (১৮ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলার কাহেতরা কাজী সেকান্দার আলী তাহ্ফিজুল কোরআন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুছ ছালাম বেগ।

দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মালেক,আবদুল হামিদ, মাসুদুর রহমান, অবঃ বিডিআর আসালত খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা আবদুছ ছালাম বেগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের এক নিবেদিত প্রাণ। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কুমিল্লা-৫ তথা বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার মানুষের সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মাওলানা সামছুদ্দিন আহমেদ বেগ একজন বিশিষ্ট আলেম ছিলেন। মসজিদ মাদরাসার প্রতি আমাদের পারিবারিক ভালোবাসা রয়েছে। এ মাদরাসার জন্য আমার সামর্থ্য অনুযায়ী দান করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net