1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

মীরসরাই প্রতিনিধি:::
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৮৬ বার

মীরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এবিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে ¯স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদ কন্সট্রাকশনের প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, বেপজা অর্থনৈতিক অঞ্চলে মাটি ভরাট কাজে নিয়োজিত উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্ট্রারপ্রাইজ চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের কার্য্যাদেশ বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা (এমবি-এমই-ডিপি) আমাদের কাছে কোন টাকা পাবে না। ওদের কাছে আমরা উল্টো টাকা পাবো।
মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের অংশিদার মিহির কান্তি নাথ, এবিএম সাব্বির আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net