1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৫৪৪ ভূমিহীন পরিবার ঈদ করবেন প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘরে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

রাউজানে ৫৪৪ ভূমিহীন পরিবার ঈদ করবেন প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘরে

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৫৪ বার

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনেতৃতীয় ধাপে রাউজানে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ৮০টি ঘরের মধ্যে ৫৬টি ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর১২টায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনারর পক্ষে উপকারভোগীদের গৃহ চাবি ও জমির দলিল হস্তান্তর করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।এতে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা,আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,থানার ওসি আব্দুল্লাহ্ আল হারুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।ঈদে আগে গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে আনন্দে আত্মহারা।তাঁরা স্বপ্নে কোনোদিন ভাবেনি সেমিপাকা ঘরে ঘুমাবেন।মাথা গোঁজার আশ্রয় পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীসহ প্রশাসনের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।এ উপজেলায় এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে গৃহহীন ও ভূমিহীনদের ৪৮৮টি গৃহ দেয়া হয়েছে।সব মিলিয়ে এই উপজেলায় ৫৬৮টি ঘরের মধ্যে আরো ২৪টি ঘর নির্মাণাধীন রয়েছে।এবার ৫৪৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবার নিজের জমিতে নির্মিত পাকা ঘরে ঈদ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net