1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে নতুন ঘরের ঈদ করবে ভূমিহীন ৩৮টি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

লাকসামে নতুন ঘরের ঈদ করবে ভূমিহীন ৩৮টি পরিবার

এম.এ মান্নান ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৪৬ বার

বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবন শেষ হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের। সে সমাজের মানুষগুলোর এক টুকরো জমি ও একটি বাড়ি তাদের স্বপ্ন। অবশেষে তাদের স্বপ্নপূরণ হলো। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর পাওয়ার মধ্যে দিয়ে।
লাকসামে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় দফায় উপজেলার হতদরিদ্র ও অসচ্ছল পরিবার,কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহপরিচারিকা, গৃহকর্মী, রিকশা ভ্যানচালকসহ বিভিন্ন অসচ্ছল ৩৮ টি পরিবার পেয়েছে
দুই শতক করে জমিসহ আধা পাকা ঘর।

তৃতীয় ধাপে তৈরি করা আধা পাকা ঘরে পয়োনিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও জমির দলিলসহ পেয়েছে ৩৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।প্রধানমন্ত্রীর উপহার দেয়া পাকা বাড়ি পেয়ে খুব খুশি হয়ে এবার শান্তিতে ঈদযাপন করবেন নতুন ঘরে ভূমিহীন ও গৃহহীন পরিবার।

২৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে লাকসাম থেকে যুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভুইঁয়,নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা মতিন,পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন‍্যাস চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ, আব্দুল আউয়াল, নিজাম উদ্দিন শামীম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, মনোহর আলী তোতা, সিরাজুল ইসলাম প্রমূখ।

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে উপজেলার ৮টি ইউনিয়নে ৩৮টি বাসগৃহ নির্মাণ হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। তৈরি করা আধা পাকা ঘরে পয়োনিষ্কাশনের , বিদ্যুৎ, পানি ব্যবস্থা,
দেশের অন্যান্য জেলা-উপজেলার তুলনায় লাকসামে প্রকল্পের নির্মিত ঘরে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা সমস্যা দেখা যায়নি। এমনকি ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত স্থান নির্ধারণে বেশ রুচির পরিচয় দিয়েছেন সংশ্লিষ্টরা। সড়কের পাশ ঘেরা এসব ঘরে বসবাস করে উপকারভোগীরা উদ্বেলিত ও উচ্ছ্বসিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা ও অফিস সহকারী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এগুলো নির্মাণ করা হয়। এরমধ‍্যে লাকসাম পূর্ব ইউনিয়নে ১০টি, আজগরা ইউনিয়নে ৫ টি, গোবিন্দপুর ইউনিয়নে ১৯ টি, মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নে ২টি এবং কান্দিরপাড় ইউনিয়নে ২টিসহ ৩৮টি পরিবারের হাতে ঘরের দলিল, খারিজ খতিয়ান, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঘরের চাবি তুলে দেয়া হয়।
এদিকে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net