1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের কালীগঞ্জে অসহায় ২০০পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমনিরহাটের কালীগঞ্জে অসহায় ২০০পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২১ বার
অসহায় পরিবারের মাঝে রামাদান প্যাকেজ বিতরন করেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে কাতার চ্যারিটি অর্থায়নে পবিত্র মাহে রমজানের দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ করা হয়।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দরিদ্র,অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় বেসরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশন।কাতার চ্যারিটি অর্থায়নে রমজানের দরিদ্র অসহায় পরিবারের মাঝে রমাদান প্যাকেজ টির মধ্যে ৪০ কেজি করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫কেজি,ভোজ্যতেল সোয়াবিন ৫কেজি,মসুরের ডাল৩কেজি,লবন১কেজি,খেজুর১কেজি,ছোলা ৩কেজি,চিনি ২কেজি।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, নুরুজ্জামান আহমেদ,এম পি, মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ,কাতার চ্যারিটি, বাংলাদেশ অফিস, ঢাকা আবু সাইদ, সুপার মো.আতিকুর রহমান,সাংবাদিক, শিক্ষকসহ আরো অনেকে। প্যাকেজ বিতরণ অনুষ্ঠান টি সঞ্চলনা করে লেনিন বসুনিয়া, সার্বিক পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ স্বাধীন ইসলাম ও ভলান্টিয়ার মোঃ রেদোয়ান ইসলাম রনি,আফসানা মিমি ও ফারজানা আক্তার সিথী, লিজা, দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net