ঢাকা   ০১:৫১:১৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

লালমনিরহাটে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করতে গিয়ে আটক-৩!

রংপুর মিঠাপুকুর প্রতিনিধি মু.নাজমুল হাসান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করতে গিয়ে তিন জন চোরকে আটক করেন স্থানীয়রা,পরে তাদের থানায় হস্তান্তর করেন। সকলেই রংপুর জেলার বাসিন্দা।

সোমবার ২৫ এপ্রিল সকালে হাতীবান্ধায় টাওয়ারের চুরিকৃত ৬৮ টি ব্যাটারিসহ তিন চোর ও ব্যবহৃত গাড়ি সহ আটক করা হয়। চুরিকৃত ব্যাটারিগুলোসহ হাতেনাত আটক করে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।তিন’জনেরই বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মুরাদপুর ও খামারকুর্শা গ্রামে।

থানা সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের হাসানুর রহমান হাসান (২৬) পিতা আলহাজ আব্দুল জলিল। মেরাজুল ইসলাম(২৭) পিতা হাফিজার রহমান, খামারকুর্শা গ্রামের আব্দুল হাকিম ড্রাইভার (৩৫) পিতা মৃত তমিজ উদ্দিন। স্থানীয়দের দাবী দীর্ঘ
দিন ধরে তারা এই সব চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, কাকিনা বাজারের স্থানীয়রা ৩ জন মোবাইল টাওয়ারের ব্যাটারী চোর সম্পর্কে অবগত করলে তাদের থানায় নিয়ে এসে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি