1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভার থানা কম্পাউন্ডে শিশুকে বলাৎকার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

সাভার থানা কম্পাউন্ডে শিশুকে বলাৎকার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৫ বার

চকলেটের প্রোলোভন দেখিয়ে সাভার মডেল থানার কম্পাউন্ডের ভিতরে একটি রুমে ৯ বছরের শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এঘটনায় শেখ রুস্তম আলী (৬০) নামের এক থানার ঝাড়ুদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন। এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা ।

অভিযুক্ত শেখ রস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আড়কান্দি গ্রামের নুরু আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সাভার থানার আউটসোর্সিং হিসেবে ঝাড়ুদারের কাজ করতেন। বর্তমানে সাভার গালর্স স্কুলের পিছনে তাইজুদ্দিনেররবাড়িতে ভাড়া থাকতো।

ভুক্তভোগী পরিবার জানায়, সাভার মডেল থানা এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী পরিবারের সাথে থেকে বসবাস করে আসছিল। ওই শিশু গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে যায় থানার ঝাড়ুদার শেখ রুস্তম আলী। পরে সেখানেই তাকে জোরপূর্বক বলাৎকার করে। ওই শিশু বাসায় গিয়ে পরিবারকে ঘটনা খুলে বললে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে থানা এলাকা থেকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে পর দিন আদালতে পাঠায় পুলিশ। শুনানী শেষে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আবার তাকে আদালতে পাঠালে জেল হাজতে পাঠায় আদালত।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি থানা কম্পাউন্ডের পুকুর পাড়ে একটি রুমে এই ঘটনা ঘটে। ঝাড়ুদার থানায় আউটসোর্সিং ভিত্তিতে কাজ করতো। তাকে গ্রেফতার করা হয়েছে। এখন জেলহাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net