1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বজরা হাসপাতালে) আজ থেকে প্রথমবারের মত সিজারিয়ান সেকশন (সিজার অপারেশন) চালু করা হয়েছে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বজরা হাসপাতালে) আজ থেকে প্রথমবারের মত সিজারিয়ান সেকশন (সিজার অপারেশন) চালু করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৫৮ বার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি ২০১০ সালে চালু হলেও এতদিন পর্যন্ত এই সেবা থেকে বঞ্চিত ছিল উপজেলার জনসাধারণ।

পরবর্তীতে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান আসার পরে সিজারিয়ান ওটি চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রথম সিজারিয়ান অপারেশনে অংশ নেন গাইনী কনসালটেন্ট ডা: ফারজানা রায়হান, মেডিকেল অফিসার ডা: খালেদা আক্তার , এনেস্থেসিয়োলজিষ্ট ডা: আক্তার হোসেন অভি।

পরে আজ বেলা ৩:১৯ মিনিটে প্রসূতির একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন। শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম বাচ্চার প্রথম চেকআপ সম্পন্ন করেন। খোঁজ নিয়ে জানা যায় যে, নবজাতক ও মা দুই জনেই সুস্থ আছেন ।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, উপজেলা পর্যায়ে প্রসূতি মায়েদের জন্য সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা খুবই সীমিত। তাছাড়া এখান থেকে জেলা সদর হাসপাতালের দূরুত্ব ও অনেক। তাই এখানে যোগদানের পর থেকে সিজারিয়ান ওটি চালু করার ব্যাপারে চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরেও যে, আমরা চালু করতে পেরেছি সেটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। এই সেবা চালমান রাখতে আমি আমার জায়গা থেকে কাজ করে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net