1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪৮ ঘণ্টার মধ্যে কাদেরকে অক্ষত অবস্থা ফেরত দাবী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের।। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

৪৮ ঘণ্টার মধ্যে কাদেরকে অক্ষত অবস্থা ফেরত দাবী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের।।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার খাড়িছড়া থেকে নিখোঁজ মো. আবদুল কাদের (৪৫)নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি।ক্ষুদ্র ব্যবসায়ী ও চা শ্রমিক পরিবহন ঠিকাদার উদ্ধারের উপজেলার চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে ঘন্টা ব্যাপি রাস্তার মাঝে অবস্থান নিয়ে সড়ক বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

২০ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলা তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ ও আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের, কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের,খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মো.আবদুল মজিদ, স্থায়ী কমিটির সহ-ভূমি সম্পাদক মো. আবদুল মালেক, এস এম মাসুম রানা, মাটিরাংগা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মো.মোকতাদের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো.জালাল আহম্মেদ, মো. জাহিদ হোসেন, মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক পারভেজ আহম্মেদ, উপজেলা সমন্বয়ক মো. সাহাব উদ্দিন, মো. কাউছার হোসেন, মো. শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তব্য বক্তারা বলেন পাহাড় অশান্ত করছে ক্ষুদ্র নৃ গোষ্টির অস্ত্রধারী সংগঠনগুলো। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ওদের দোসর। এদের মধ্যে ইউপিডিএফের (প্রসীত)একটি শক্তিশালী সশস্ত্র গ্রুপ এ অঞ্চলে শক্তঘাঁটি বানিয়ে নিরীহ সাগর, ইমন ও কাদেরকে একই কায়দায়(কৌশলে) তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইমন অর্থবিত্ত ও রাজনৈতিক চেষ্টায় ছাড়া পেলেও সাগর ও কাদের এখনও ছাড়া পায়নি। সাগর অপহরণের বছর পেরিয়ে গেছে, অথচ তাকে নিয়ে এবং গত ৫ এপ্রিল রাতে অপহৃত কাদেরকে নিয়ে প্রশাসন মোটেও ভাবছেন! এই জনপদ কারও একার সম্পত্তি নয়।

বলেন, পাহাড়ের একের পর বাঙ্গালী অপহরণে মনে হচ্ছে এরা মানুষ নয়। অবৈধ সশস্ত্রধারী সন্ত্রাসীরাই পাহাড়ের রাজা। যদি তাই না হয় তাহলে একজন দেশপ্রেমিক নাগরিক কেন সশস্ত্র ও দেশদ্রোহীদের হাতে অপহৃত হতে হবে? এর দায়-দায়িত্ব কার? প্রশাসন এর জবাব দিতে হবে। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাকে আইনের আওতায় আনা আজ সময়ের দাবী। আজ সময় এসেছে পাহাড়ের শান্তপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হওয়ার। দেরী হলে আজ বা কাল কাউকে না কাউকে এভাবে পাহাড় অশান্তকারী ইউপিডিএফের হাতে সশস্ত্র গোষ্টির হাতে অপহৃত হতে হবে, মোটা অংকের বিনিময়ে মুক্তি পেতে হবে। বাঙ্গালীর উপার্জিত অর্থ নিয়ে ওই সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হচ্ছে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় না এনে সরকার তামাশা দেখছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাদেরকে অক্ষত অবস্থা ফেরত দিতে হবে। না হলে কঠোর কর্মসূচী নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাঠে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net