1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

ঈদগাঁও’র গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জান্নাতুল ফেরদৌস উপজেলার পোকখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম গোমাতলী বাজারপাড়ার আমান উল্লাহর মেয়ে।

বৃহষ্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় বর্নিত ইউনিয়নের বাজার পাড়ার আমান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের চাচা রেজাউল করিম সুজন
জানায়, জান্নাতুল ফেরদৌস খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকে ভাসতে দেখে। পরে দ্রুত উদ্ধার করে দুপুর ১ টার দিকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পোকখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মেম্বার আলা উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একই দিন বাদে আছর তাঁর জানাযার নামাজ আদায় করা হবে বলে জানিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, এ ধরনের ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net