1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের আগে প্রধানমন্ত্রীর ঘর পেলো ফটিকছড়ির ৩৯০ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

ঈদের আগে প্রধানমন্ত্রীর ঘর পেলো ফটিকছড়ির ৩৯০ পরিবার

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার

ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৩৯০টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ভূমির দলিলসহ ঘরের চাবি প্রদানের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফটিকছড়ির উপজেলা শহীদ জহুরুল হক মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৯০টি পরিবারের কাছে ভূমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি।

এসময় ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আলমগীর, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশরসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ফটিকছড়ি উপজেলার ৬০০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়। মঙ্গলবার তৃতীয় পর্যায়ে ৩৯০টি বসতঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রদান করা হয়েছে। ফটিকছড়িতে এ পর্যন্ত ৯’শ ৯০টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন বলে জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net