1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় ঈদের নতুন জামা উপহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

কুমিল্লায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় ঈদের নতুন জামা উপহার

ছে ই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ বার

কুমিল্লায় টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছস্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শনিবার সকালে কুমিল্লার শালবনে কার্যক্রমটির উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দেন।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির, সংগঠনের উপদেষ্টা ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন মিয়া, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা ও সংগঠনের উপদেষ্টা সেলিনা পারভীন, সংগঠনের উপদেষ্টা ডাঃ শাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, নারী সম্পাদিকা সীমা আক্তার, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য সজীব পাল, আবু সাঈদ, শিশির, মামুন, শাকিল, জুনায়েদ, জান্নাত প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি গত ১১ বছর টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোষাক উপহার বিতরণ করে আসছে। আগামী ৭ দিন সারাদেশে কার্যক্রমটি চলবে বলে আয়োজন কমিটি জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ শিক্ষার্থীদের দেশপ্রেমিক হতে, বঞ্চিত মানুষের পাশে থাকতে ও সর্বদা সত্য কথা বলতে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে এতিম শিশুরা বিভিন্ন প্লেকার্ড হাতে অনুরোধ জানান সরকারের কাছে তাদের যেনো সুবিধা থেকে বঞ্চিত করা না হয়, তাদের যেনো পথে পথে থাকতে না হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net