1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন

কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বার

খেলার মাঠে অক্সিজেন পাই। এ মাঠ আমার প্রাণ। কুমিল্লার মানুষ ক্রীড়া প্রেমি। মেয়র নির্বাচিত হলে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে সাজাবো। সে জন্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদসহ সকলের সহযোগীতা লাগবে। কুমিল্লায় কারাতের গৌরবের ইতিহাস রয়েছে। কুমিল্লার ছেলেরা জাতীয় ও আন্তর্যাতিক ভাবে অবস্থান করতে পারে, তার জন্য সকল ব্যবস্থা করা হবে।

গতকাল কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এ কথা বলেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ হুমায়ুন, ইকবাল হোসেন, ফখরুল আরেফিন মামদু, বাবুল মিয়া রানা, কামরুল হাসান ছোটল, মাহাবুবর রহমান বাবু, কারাতে সংগঠক হাজী মামুন হুদা মামুন প্রমুখ। কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জানুর সভাপতিত্বে সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক এস ইসলাম শুভ।

অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জানুর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। আলোচনা শেষে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net