ঢাকা   ০৬:১৬:৪০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

গুইমারাতে কালবৈশাখীর থাবা বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বজ্রপাতে আহত ২

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় হঠাৎ ৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে গাছ ভেঙ্গে গেছে । সকাল ৯ টা থেকে উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৮ টা ৫০ মিনিটের সময় গুইমারা উজেলার উপর দিয়ে আকস্মিক এই ঝড় শিলাবৃষ্টি হয় এতে কোন প্রানহানীর খবর পাওয়া যায়নি।

ঝড়ে বসতঘর, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়া ও ফসলের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে। গাছ ভেঙ্গে প্রধান সড়কে পড়ে যায়। এতে বেশ কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এছাড়া সিন্দুকছড়ি ইউনিয়নের বজ্রপাতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড় থামার সাথে সাথে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ক্ষয়ক্ষতি দেখতে বিভিন্ন এলাকায় ছুটে যান। তিনি বলেন গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, ফলবাগানসহ ফসলের ও বিদ্যুৎতের খুঁটি ক্ষতিগ্রস্হ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি