1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শ্রাবণ-জুয়েল কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শ্রাবণ-জুয়েল কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৫৩৬ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সভাপতি কাজি রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মুহাম্মদ ইয়াহ্ হিয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মো. আবদুস সবুর এর নেতৃত্বে গতকাল শনিবার (২৩ এপ্রিল) নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নেজাম উদ্দীন, এরশাদ উল্লাহ, বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা সুমন চৌধুরী, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহেদ হাসান তারেক, বাঁশখালী আলাওল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরমান, ছাত্রদল নেতা শহিদুল আলম, নুরুল ইসলাম, আহমুদুল ইসলাম, শাহিন আলম, মো. নয়ন, শেখ মাহমুদুল হক, মো. সাকিব, নিশান, শাকিল, মিজান, সাকিবুল, মানিক, রিফাত, জনি, মহি উদ্দীন, জাকের, রাহাত ও বাবুল কাদের প্রমূখ।

মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলার ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী শ্বৈরাচার পতনের আন্দোলন বেগবান করা হবে। ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে এদেশে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবে। মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে আবারো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net