1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান : নজরুল ইসলাম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান : নজরুল ইসলাম চৌধুরী এমপি

চন্দনাইশ উপজেলা আ’লীগের ইফতার মাহফিল।

চন্দনাইশ(চট্টগ্রাম)সংবাদদাতাঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
আগামী বছর ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশে
নতুন নতুন অতিথি পাখির আগমন ঘটেছে। যারা চন্দনাইশকে সন্ত্রাসী, আইয়ামে
জাহেলিয়ার যুগ বানিয়ে রেখেছিলো তাদের দোসররা আ’লীগের ছায়াতলে দলকে
বিনষ্ট করার চেষ্টা করছে। তাই সু-সংগঠিত হয়ে দলকে শক্তিশালী করে সামনের দিকে
এগিয়ে যাওয়ার আহবান জানান। এক সময় চন্দনাইশের জনপথ ছিলো সন্ত্রাসীদের
দখলে তারা প্রয়াত আ’লীগের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরীসহ
অনেককে আক্রমণ করেছে। কর্ণেল অলির দোসরা এখনো সজাগ। তাই ছাত্রলীগের পৃথক
পৃথক মিছিলকে উদ্দেশ্যে করে বলেছেন, কোনভাবেই অনৈক্যকে মেনে নেয়া যাবে
না। এধরনের ছাত্রলীগ চন্দনাইশে প্রয়োজন নেই। তাই ২ জনকে একই ব্যানারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করার আহবান জানান।
চন্দনাইশ উপজেলা আ’লীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা
সভা, ইফতার মাহফিল ও কমর্ী সমাবেশ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে
অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল
ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক
মফিজুর রহমান, উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা
আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আ’লীগ নেতা যথাক্রমে আবুল বশর ভুইয়া,
এম কায়সার উদ্দিন চৌধুরী, বলরাম চক্রবর্তী, আবদুল মালেক রানা, মাহাবুবুর রহমান
চৌধুরী, বাবর আলী ইনু, হেলাল উদ্দিন চৌধুরী, মাহামুদুল হক বাবুল, তৌহিদুল
আলম, নবাব আলী, উৎপল রক্ষিত, সমীরণ দাশ তপন, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ
চৌধুরী রোকন, আবদুর রহিম চৌধুরী, এড. খোরশেদ বিন ইসহাক, এসএম
সায়েম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, মো. মামুন, যুগ্ম
সম্পাদক মো. সালেহীনুরজ্জামান চৌধুরী তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি
আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, যুবলীগ
নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ
মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল কাশেম নুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net