1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৮২ বার

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলমগীর কবির কে সভাপতি ও বদরুল হুদা চৌধুরী রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ই এপ্রিল) দুপুরে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হুদা রাসেলের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত
সম্মেলন উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দিলীপ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ,ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net