1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে তৃতীয় পর্যায়ে ৩০৫টি পরিবার পাচ্ছেন জমিসহ বাড়ি।। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নবীগঞ্জে তৃতীয় পর্যায়ে ৩০৫টি পরিবার পাচ্ছেন জমিসহ বাড়ি।।

জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস বিফিং

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৫৬ বার

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল। এ উপলক্ষে নবীগঞ্জ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, প্রধানমন্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় ওই দিন নবীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ৩০৫ টি ঘরের মধ্যে ১০০ টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল,নামজারী খতিয়ান,সার্টিফিকেটসহ হস্তান্তর করা হবে।তিনি জানান,২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবেনা।

ঘোষণা অনুযায়ী মুজিবর্ষে প্রতিটি গৃহহীন ভূমিহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় আধা পাকা ঘর এবং ২ শতাংশ জমির মালিকানা। এই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতাংশ জমির মালিকানাসহ আধা পাকা বাড়ি পাবেন নবীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৩০৫ টি পরিবার।তিনি আরো জানান,গৃহহীন ও ভূমিহীনদের নির্বাচনের ক্ষেত্রে তিন স্তরে যাচাই বাচাই,উপজেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মতিক্রমে তালিকা চুড়ান্ত করা হয় এবং হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের চুড়ান্ত অনুমোদনক্রমে দুই শতক করে জমি বন্দোবস্ত প্রদান করা হয়। জমির দলিল সম্পূর্ণ নামজারী ফি সরকারীভাবে প্রদান করা হবে। এমন কি গৃহ বুঝিয়ে দেয়ার পূর্বেই দলিল ও নামজারী প্রক্রিয়া সম্পন্নপূর্বক হস্তান্তর করা হবে।তিনি নবীগঞ্জ উপজেলায় ৩০৫ টি নির্মিত গৃহের তথ্য জানিয়ে বলেন (ক) বাগাউড়া ১৬১ টি। ( মুজিব পল্লী)। (খ) আলমপুর ৪৬টি।(জয়বাংলা পল্লী)। (গ) ইনাতগঞ্জ ৩৭টি।(মুজিব স্বপ্ন পল্লী)। (ঘ) বাউসা ৫৩টি।(বঙ্গঁমাতা পল্লী)। (ঙ) বৈঠাখাল ৮টি। (মুজিব স্বপ্নলোক)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net