1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে খাস জমি উদ্ধারে পূর্ব থেকে পশ্চিমে ছুটছেন এসিল্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নবীনগরে খাস জমি উদ্ধারে পূর্ব থেকে পশ্চিমে ছুটছেন এসিল্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাস জমি উদ্ধারে আলোচনায় রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন। সরকারি খাস জমি উদ্ধারে তিনি দিনরাত ছুটে বেড়ান উপজেলার এ প্রান্ত থেকে অপর প্রান্তে।

সম্প্রতি তিনি রতনপুর ইউনিয়নের ভিটি বিষাড়া ইউনিয়নের ভিটি বিষাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৫৬৩ দাগের ৪৯ শতক নাল জমি অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধার করেছেন। উক্ত জায়গাটি স্থানীয় কিছু প্রভাবশালী বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। খাস খতিয়ানের ৩০ লক্ষ টাকার মূল্যমান এই জমিটি সরকারের পক্ষে দখল নিয়ে লাল পতাকা উত্তোলন করেন।

এছাড়া তিনি সম্প্রতিকালে কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর মৌজায় ৭৫ শতক জায়গা উদ্ধার করেন। বর্তমানে এখানে আশ্রয়ণ প্রকল্পের ২৫ ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। তিনি তিতাস নদীর পাড় রক্ষায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন। প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে নদীর তীর থেকে নির্মাণ সামগ্রী জব্দ করে নদীর তীর রক্ষা করেন।

তিনি শিবপুর ইউনিয়নের কনিকাড়া মৌজার ৪৯ শতক খেলার মাঠ উদ্ধার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। পরিশ্রমী এই মানুষটি যেখানেই অভিযোগ পান, সেখানেই ছুটে যান।

খাস জমি উদ্ধারের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, নবীনগর উপজেলার ১৬১ টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সর্বশেষ প্রকাশিত বি.এস. খতিয়ানের সাথে এস.এ. ও সি.এস. খতিয়ান মিলিয়ে দেখা হচ্ছে এবং কোথাও গড়মিল হলেই দেওয়ানি আদালতে মামলা রুজু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি নবীনগরের সকলের উদ্দেশ্যে বলেন কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উপজেলা ভূমি অফিস সচিত্র তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেন এবং সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net