1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্স’ দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এ ঘোষণা প্রত্যাখ্যান করে ‘হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান’ দাবি জানান।

এর কিছু সময় পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হলে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরে ছাত্ররা তার দাবি মেনে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন।

এর আগে রাত সাড়ে বারোটায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের তালা ভেঙে বিক্ষোভে বেরিয়ে আসে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন— “ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর”, “শিক্ষা ও রাজনীতি একসাথে চলে না”, “পড়ালেখা ও গেস্টরুম একসাথে চলে না” ইত্যাদি।

রোকেয়া হলের শিক্ষার্থী তাসলিমা সুলতানা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লেজুভিত্তিক দলকানা শিক্ষক ও ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি করেছে এবং একাডেমিক পরিবেশ ধ্বংস করেছে। এ ধরনের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।

অন্য এক শিক্ষার্থী মামুন ইসলাম খান বলেন, “হলভিত্তিক ছাত্ররাজনীতি সরাসরি নিষিদ্ধ করা উচিত। যার রাজনীতি করার ইচ্ছা, সে মধুর ক্যান্টিনে গিয়ে করুক, কিন্তু আবাসিক হলের ভেতরে নয়। রাজনৈতিক সহিংসতায় অনেক শিক্ষার্থী মারা গেছে, কেউ অঙ্গহানি হয়েছে, অনেকে মানসিক চাপে আত্মহত্যা করেছে। আমরা আর এমন পরিবেশ চাই না।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net