1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৩৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় দুই পরিবারে চলছে শোকের মাতম।

রোববার সকাল ১১ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই বোন হলো, পৌরসভার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মনির হোসেন এর মেয়ে নুসাইবা (৬), ও মোঃ মনির হোসেন এর ভাই মোঃ আনোয়ার হোসেন এর মেয়ে রোজা মনি (৫)।

এলাকাবাসি জানায়, নুসাইবা ও রোজামনি দুপুরে বাড়ির পার্শ্বে সরকারি কলেজের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে রোজামনি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে নুসাইবাও পানিতে ডুবে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আমিনুর রশিদ বলেন, পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিবারবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net