1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর শিবপুরে নাঈম মিয়ার হত্যাকারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

নরসিংদীর শিবপুরে নাঈম মিয়ার হত্যাকারী গ্রেফতার

মোঃ দলিল উদ্দীন (বিশেষ প্রতিনিধি):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বার

নরসিংদীর শিবপুরে নাঈম মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মনোহরদী উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শিবপুর উপজেলার আশুতিয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে ফাহাদ (২১) এবং একই উপজেলার আশ্রাফপুর এলাকার দেলোয়ার হেসেনের ছেলে আজিম মিয়া (২২)।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

তিনি জানান, আধিপত্য বিস্তার এবং আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নাঈম খুনের ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই বাহিনীর প্রধান আলীসহ অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার সন্ধ্য়ায় শিবপুর উপজেলা সদরে পাইলট হাইস্কুলের সামনে ১০/১২ জনের একটি দল এলাপাতারি কুপিয়ে আহত করে নাঈম ও তার সহযোগি টুটুলকে। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাঈমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net