1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হামলা, ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হামলা, ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৬৯ বার

আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি দল।

শনিবার (১৬এপ্রিল) রাতে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে সকালে র‍্যাব-৪ (সিপিসি-২) এর সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলামের নেতৃত্বে র‍্যাব-৪ এর একটি দল আশুলিয়ার বিভিন্ন যায়গা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (২৭), জামগড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া (২৪), টঙ্গাবাড়ী এলাকার মৃত তালুকদার তোফায়েল হোসেন বাবুর ছেলে তালুকদার মাহমুদুল হাসান অনিক (৩২), এবং আশুলিয়ার মৃত তালুকদার শফিকুল ইসলামের ছেলে তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা গত ২ এপ্রিল আশুলিয়ার পূর্ব নরসিংহপুরে আবু সামা মৃধার অফিসে অবৈধ অস্ত্র এবং দেশি অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে। এ ঘটনায় পর দিন ৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার না করায় র‍্যাব-৪ এ অভিযোগ করার পরে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ঘোড়া পীর মাজারে ইফতার মাহফিল থেকে সিভিল পোশাকে ৩জনকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় র‍্যাব-৪ মামলাটির ছায়াতদন্ত শুরু করে। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net