1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ঘোষণা: চেয়ারম্যান শাহিন সভাপতি- মুন্সি আকতার সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

ফটিকছড়িতে শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ঘোষণা: চেয়ারম্যান শাহিন সভাপতি- মুন্সি আকতার সম্পাদক

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৯২ বার

চট্টগ্রামের ফটিকছড়ির সর্ববৃহৎ লেলাংয়ের ঐতিহ্যবাহী শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে শাহনগর স্কুল ও কলেজের হল রুমে আহবায়ক কমিটির আয়োজিত এক সভায় লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন কে সভাপতি ও আকতার হোসেন মুন্সিকে সাধারণ সম্পাদক করে আগামী ৪ বছরের জন্য ৯১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

সভায় মাওলানা ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ঝালকাটি) জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বাবর মোহাম্মদ ও মোস্তফা কামরুল এর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সচিব ডাঃ মোহাম্মদ হোসেন, বক্তব্য রাখেন আকতার হোসেন, মুফতি রহিম উল্লাহ, ক্বারি আনোয়ার, মাওলানা ওসমান প্রমুখ।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আলম, সহ সভাপতি মাহাবুবল আলম মেম্বার ও খোরশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, ডাঃ হামিদ উল্লাহ ও ডাঃ মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক শফিউল আলম, ধর্মীয় সম্পাদক মাওলানা মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মোস্তফা কামরুল।

এক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সদস্যবৃন্দ বলেন, ঈদগাহে নামাজ আদায় করার মাঝে অন্যরকম আনন্দ রয়েছে।মানুষ ঈদগাহে এসে নামাজ আদায় করতে পারে সে জন্য অন্তত পক্ষে ১০টি কাতার পাকা করা আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net