1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের ইফতার, দোয়া মাহফিল ও প্যানেল পরিচিতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের ইফতার, দোয়া মাহফিল ও প্যানেল পরিচিতি

নিজস্ব প্রতিবেদক ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বার

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বৃহত্তর মোহাম্মদপুর থানা উপ-শাখা সহ বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের ইফতার, দোয়া মাহফিল ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) শ্যামলীর প্রিন্স থাই এন্ড রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম ( রাষ্টন ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান মোঃ শাহ্ জালাল ( বাচ্চু )।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের মো: আব্দুল হাই, মো: আনোয়ার হোসেন মিরধা ( বেলু ), মো: মনির আহমেদ মনা, কাজী রফিকুল ইসলাম, জাকির হোসেন রনি, মো: ইকবাল লস্কর, মো: বজলুর রহমান সহ প্যানেলের পরিচালক পদপ্রার্থীবৃন্দ ও সাধারন ভোটাররা।

দোয়া ও ইফতার মাহফিল শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭টি দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে নির্বাচনের ইশতেহার তুলে ধরেন, বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান মোঃ শাহ্ জালাল ( বাচ্চু )।

প্যানেল প্রধান মোঃ শাহ্ জালাল ( বাচ্চু ) বলেন, ব্যাবসায়ীদের অধিকার রক্ষায় পূর্ণাঙ্গ প্যানেলটির ব্যালট নাম্বার ১,২,৪ থেকে ২৩,২৫ থেকে ৪৩,৪৫ এবং ৬৯ এ ভোটারদের উদ্দেশ্যে ভোট দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোর্টের নিদেশনা অনুযায়ী এই ভোট অনুষ্ঠিত হবে।কোনো কুচক্রী মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রতি বার ভোটের আগে তারা বিভিন্ন পায়তারার মাধ্যমে ভোট বন্ধ করে বিগত ৩৬ বছর যাবত অবৈধ ভাবে সমিতির ক্ষমতা ধরে রেধে ব্যাবসায়ীদের ক্ষতি করছে।

মোঃ শাহ্ জালাল ( বাচ্চু ) আরো বলেন, এর ফলে ব্যাবসায়ীদের কোনো দাবি পূবণ করা সম্ভব হয় না। এই সমিতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে একটি মহল। তাই ১৬ এপ্রিল ভোটারদের ভোটের মাধ্যমে এই কুচক্রী মহলকে প্রতিহত করা হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সৈয়দ হাসান নূর ইসলাম ( রাষ্টন ) বলেন, এই নির্বাচনকে সুষ্ঠ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। সারা দেশ ব্যাপী এই নির্বাচনে ব্যাবসায়ী ভোটারদের র্নিভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের অধিকারের এই আন্দোলনকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net