ঢাকা   ০৭:৫১:০৩ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

বাঙ্গালহালিয়ায় শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা শুরু

রাজস্থলী (রাঙামাটি,) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার ০৮ এপ্রিল শুক্রবার ২০২২ দুপুর ১২০০ ঘটিকা হতে পূজা শুরু হয়েছে। ০৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কুটুরিয়া পাড়া শিব মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা অনুষ্ঠান হয়।এসময় জনাব,পলাশ সেন সভাপতি, শিবমন্দির বাঙ্গালহালিয়া, এর সভাপতিত্বে আয়োজিত উক্ত ধর্মীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব, নিউচিং মারমা, জেলা পরিষদ সদস‍্য,রাঙ্গামাটি। উক্ত অনুষ্ঠান উদ্বোধন কালীন সময়ে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে মন্দির কমিটির নিকট আর্থিক অনুদান হিসেবে ২৫০০০/- (পচিঁশ হাজার টাকা) তুলে দেন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, আদোমং মারমা, ৩নং ইউপি চেয়ারম্যান বাঙ্গালহালিয়া ইউপি,জনাব,ক‍্যাসাচিং মারমা, যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, রাজস্থলী,জনাব, হারাধন কর্মকার, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, রাজস্থলী, জনাব, সুইথুইমং মারমা সাংগঠনিক সম্পাদক রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ, এবং ইউপি সদস্য শিমুল দাস, ক‍্যসিংহলা মেম্বার মারমা, মন্দির কমিটির সদস্য সহ স্থানীয় জনসাধারণ ও স্থানীয় সাংবাদিক রা উপস্থিত ছিলেন। উক্ত বাসন্তী পূজা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে ২৫০০০/- পচিঁশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বর্ণিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান টি আগামী ১১ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত মোট ০৪ দিন ধরে চলবে বলে পূজা উদযাপন কমিটি সভাপতি জানান। প্রধান অতিথি হিসেবে আগামীকাল উপস্থিত থাকবেন জনাব, উবাচ মারমা, উপজেলা চেয়ারম্যান, রাজস্থলী। ধর্ম যার যার উৎসব সবার। সকল সম্প্রদায় শান্তি সুন্দর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারি, সকলে কাছে সার্বিক সহযোগিতার কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি