1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাটনাতলী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

বাটনাতলী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও ইফতার মাহফিল

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩১৪ বার

মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য মো. মনসুর আলীর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. বেলাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক এনাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মাওলানা ওয়লিউল্লাহ হাওলাদার।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম মাষ্টার, নুরুজ্জামান মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, উপজেলা বিএনপির সদস্য মংসাপ্রু চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মো. এনামুল হক এনাম বলেন, দেশ ও দলের দুঃসময়ের কান্ডারী তৃণমূলের প্রাণ শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর সফলতার লক্ষে কাজ করবে। পদ-পদবীর চেয়ে জাতির ক্রান্তিলগ্নে পরিবারে সম্প্রীতির দৃঢ়বন্ধনে আমরা তৃণমূলে সাংগঠনিক শক্তি মজবুত করতে কাজ করছি। তাছাড়া আগামীতে সরকার পতনের আন্দোলনে উক্ত কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে বাটনাতলী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মো. বেলাল হোসেন, সিনিয়র সভাপতি মো. শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফোরকান হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. হারেছ মিয়ার নাম ঘোষণা করে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net