1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই ॥ প্রধানমন্ত্রীর শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই ॥ প্রধানমন্ত্রীর শোক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩১৯ বার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা আর নেই। শুক্রবার সকাল দশটায় চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন )। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক মেয়ে রেখে যান। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৫২ সালে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই মীর বাড়িতে জন্ম নেন মোস্তফা কামাল পাশা। তাঁর পিতার নাম মীর আবদুল ওয়ারেস। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন।

১৯৮২ সালের ফেব্রুয়ারিতে মোস্তফা কামাল পাশা সাংবাদিকতা শুরু করেন দৈনিক আজাদীর মধ্য দিয়ে। তিনি বার্তাসংস্থা ইপিবি ও শিশুতোষ পত্রিকা গাঙচিলের সম্পাদক ছিলেন। তিনি দেশের বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কলাম লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেন। প্রথাবিরোধী লেখক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য-আল্লাহর ঘরে আগন্তুক, গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।সাংবাদিক – কলামিস্ট মোস্তফা কামাল পাশা রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৮২-৯২ পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ছাত্রজীবনে ছিলেন ছাত্রলীগ নেতা।এদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শুক্রবার বাদ জুমা নগরীর কাজীর দেউরি কাঁচাবাজার মসজিদ সংলগ্ন চত্ত্বরে তাঁর প্রথম জানাজা, চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা এবং বাদর আছর তৃতীয় জানাজা শেষে হাটহাজারীর পশ্চিম ধলই মীর বাড়িস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net