ঢাকা   ০৭:৩৮:৫৬ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক

মাটিরাঙ্গায় ব্রীজের উপর থেকে পরে অবসরপ্রাপ্ত শিক্ষকের আত্মহত্যা

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের ধলিয়া খালের ব্রীজের উপর থেকে লাফিয়ে পড়ে মো: আইয়ুব আলী মজুমদার (৬৩) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মুহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত আইয়ুব আলী মজুদার মাটিরাঙ্গা উপজেলাধীন কাইশ্যারামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ নাতী-নাতনি রেখে গেছেন। তার স্ত্রী আলেয়া বেগম মাটিরাঙ্গার পলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, ঘটনার দিন মাটিরাঙ্গার দারুচ্ছুন্নাহ মাদরাসা জামে মসজিদ থেকে জোহরের নামাজ আদায় শেষে মসজিদের অনতিদুরে ধলিয়া ব্রীজের উপর থেকে লাফিয়ে শতাধিকফুট গভীরে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এদিকে সেতু উপর থেকে সাবেক স্কুল শিক্ষকের লাফিয়ে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সেখানে তার ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ ভীড় করে।

পরে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ থানা পুলিশকে জানালে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈয়ব আলী মজুদমদার বলেন, দীর্ঘদিন ধরে তার বড় ভাই (মো. আইয়ুব আলী মজুমদার) মানসিকভাবে বিপর্জস্থ ছিলেন। স্ত্রী স্কুলে গেলে তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এর আগেও কয়েকমাস আগে তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন। অনেক খোজাাখুজির পর তাকে চট্টগ্রাম অক্সিজেন এলাকায় পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি