1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ, মহামুনি মেলায় দর্শনার্থীদের ঢল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

মানিকছড়িতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ, মহামুনি মেলায় দর্শনার্থীদের ঢল

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩০৪ বার

খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করে নিয়েছে। সকালে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় রং বেরংয়ের সাজে সজ্জিত শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বনিতা, বীর মুক্তিযোদ্ধারা নানা রং ঢং নিয়ে ‘এসো হে বৈশাখ’শ্লোগানে মূখরিত হয় শোভাযাত্রাটি মানিকছড়ির বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিত হয়।

১ বৈশাখ-১৪২৯ সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নিবার্হী অফিসার রক্তিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, মো.মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, থানা ওসি মোহাম্মদ শাহনূর আলম, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

শোভাযাত্রাটি ত্রি-মৈত্রী বটমূলে গিয়ে সজ্জিত মঞ্চে গান নৃত্য, কৌতুক, কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠানে নববর্ষকে বরণ করে নেয়া হয়।অন্যদিকে দীর্ঘ দুবছর পর হওয়া শতবর্ষী ‘মহামুনি বুদ্ধ মেলা’ দর্শনার্থীদের ঢল নেমেছে। হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net