1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে রাতের আঁধারে কাঠ পাচার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

মীরসরাইয়ে রাতের আঁধারে কাঠ পাচার

মীরসরাই (চট্টগ্রাম) থেকে ঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮১ বার

রাত নামলেই তৎপর হয়ে ওঠে কাঠ খেকোরা। শুরু হয় অবাধে কাঠ পাচার। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রামের উত্তরের বারইয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়ক অংশে।
উক্ত অংশের করেরহাট বারইয়ারহাট- খাগড়াছড়ি মহাসড়কের কয়লা থেকে করেরহাট বিট দিয়ে রাতের আধাঁরে টাকার বিনিময়ে পাচার হচ্ছে ফরেস্ট রিজার্ভের গাছ।

একটি অসাধু বনখেকো সিন্ডিকেট বন উজাড় করে মূল্যবান কাঠ পাচারের সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, বিভিন্ন ভাবে প্রশাসনকে ম্যানেজ করে কাঠ পাচারের মতো অপরাধ করে যাচ্ছে তারা।
জানা যায়, ফরেস্ট রিজার্ভের বন থেকে দিনের বেলায় বনখেকোরা এই সব গাছ কেটে পাহাড়ের ভিতরে নিদিষ্ট জায়গায় লুকায়িত রাখে। সন্ধ্যায় নামার সাথে সাথে গাছ গুলো প্রকারভেদে ট্রাক, মিনি পিকআপ বোঝাই করা হয়। পরে তা বন কর্মকর্তাকে ম্যানেজ করে গভীর রাতে সময় সুযোগ বুঝে পাচার করা হয়। এ সুযোগে বন উজাড করে সাবাড় করে দিচ্ছে বনখেকোরা।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে মীরসরাই উপজেলা ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট চেক পোস্ট উপর দিয়ে কাঠ, সামাজিক বনায়নের গাছ, বিভিন্ন ফলজ ও বনজ বাগান, রাবারসহ নানা মূল্যবান বনজ সামগ্রী পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়া স্বল্প মূল্যে উদ্যোশে ছোট-মাঝারি বিভিন্ন প্রকারের গাছ কেটে রাতের আধাঁরে ইট ভাটা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, প্রতিদিন রাতের আঁধারে কাঠ চোরাই সিন্ডিকেট করেরহাট বিট কর্মকর্তা ময়েন উদ্দিনকে ম্যানেজ করে বিভিন্ন বনের কাঠ পাচার করছে। এর মধ্যে রয়েছে সেগুন, গামারি, সামাজিক বনায়নের কাঠ, বন বিভাগের কাঠ ও রাবারসহ বিভিন্ন চোরাই পণ্য। তারা বলেন, বনবিভাগের লোকেরাই বনখেকোদের কাছ থেকে মোটা অর্থ নিয়ে কাঠ পাচারে সাহায্য করছে।

এই বিষয়ে অভিযুক্ত করেরহাট বিট কর্মকর্তা ময়েন উদ্দিন এর কাছে কাট পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করেরহাট বিট অফিসের আগে বিজিবি আছে তারা কি করছে বলে উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন। আমার সব সময় কি পাহারা দিয়ে বসে থাকা সম্ভব। টাকা নেওয়া ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন গাড়ি থেকে ফ্রি ম্যান দিয়ে টাকা তোলা হয় তাদের বেতন দেওয়ার জন্য।
করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, টাকার বিনিময়ে অবৈধ কাঠ পাচারের সাথে কোন বন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net