1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন ৮০টি গৃহনীন-ভূমিহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া 

রাউজানে ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন ৮০টি গৃহনীন-ভূমিহীন পরিবার

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বার

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনে গৃহনীন ও ভূমিহীন পরিবারকে তৃতীয় ধাপে রাউজানে ঘর ও জমি প্রদান উপলক্ষ্যে রাউজানে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসব্রিফিং করেন রাউজান উপজেলা প্রশাসন। রবিবার(২৪ এপ্রলি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ -সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং আয়োজন করেন। প্রেসব্রিফিং বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

এসময় তিনি বক্তব্যে বলেন, ঈদের আগে রাউজানে আরো ৮০টি গৃহনীন ও ভূমিহীন পরিবার তৃতীয় পর্যায়ে ঘর ও জমি পাবে।আগামি ২৬ এপ্রিল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন।রাউজানে প্রধানমন্ত্রীর পক্ষে ৮০টি ঘরের চাবি ও জমির দলিল গৃহনীন ও ভূমিহীন পরিবারের হাতে হস্তান্তর করবেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি আরো জানান,আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের এ ঘরগুলো প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর তুলনায় উন্নতমানের হওয়ায় নির্মাণ ব্যয়ও বেড়েছে।রাউজানে প্রথম ও দ্বিতীয় ধাপে গৃহনীন ও ভূমিহীনদের মধ্যে ৪৮৮টি ঘর দেয়া হয়। প্রেসব্রিফিং উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাউজানের কর্মরত সাংবাদিকবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net