ঢাকা   ০৮:৩১:৫০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

রাউজানে পুড়ে ছাই দু”বসতঘর :ইফতার ফেলেই আগুন নেবালেন ফায়ার সার্ভিস কর্মীরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে দু”টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সালাম সওদাগরের দোকানের পাশে মো. আলীর বাড়িতে।স্থানীয় কাউন্সিলর শওকত হাসান ফোন করে আগুন লাগার তথ্য রাউজান ফায়ার সার্ভিসকে দিলে তৈরিকৃত ইফতার ফেলেই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর সদস্যরা।প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।অগ্নিনির্বাপণ কাজ শেষ করে ঘটনাস্থলে স্থানীয়দের আনা পানি আর ইফতার দিয়ে ইফতারি করেন সার্ভিসের কর্মীরা।ততক্ষণে হতদরিদ্র রহমত আলী ওরফে বল্লা ও মুহাম্মদ আলীর কাচা বসতঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।জানা যায়, ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে ইফতারি নিয়ে বেড়াতে গিয়েছিলেন। রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান।

পরে কাউন্সিলর শওকত হাসান ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। স্থানীয় কাউন্সিলর শওকত হাসান বলেন, দরিদ্র দুটি পরিবারের কিছুই রক্ষা করতে পারেনি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া কোন উপায় নেই। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলেও জানান তিনি। ইফতারের সময় নয়, রাত কিংবা গভীর রাত যে কোনো সময় আগুন লাগা বা দুর্ঘটনার সংবাদ পেলে ছুটে যাওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত এমনটাই জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি